ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪৩
আজকের সর্বশেষ সবখবর

হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা: ‘আগের অবস্থায় আর ফিরবে না’—আইআরজিসি

সত্যের কন্ঠ
এপ্রিল ৬, ২০২৬ ১:২৫ অপরাহ্ণ
পঠিত: 85 বার
Link Copied!

ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি আর কখনো আগের অবস্থায় ফিরবে না—বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর জন্য।

রোববার (৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে বিদেশি আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে।

বিবৃতিতে আরও বলা হয়, পারস্য উপসাগরে ‘নতুন ব্যবস্থা’ কার্যকর করতে ইরান সামরিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এর আগে ইরানের পার্লামেন্টে একটি খসড়া আইনের অগ্রগতি হয়েছে, যেখানে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে ট্রানজিট ফি আরোপ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা এবং তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোর প্রবেশাধিকার সীমিত করার প্রস্তাব রাখা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রস্তাবনায় নিজস্ব মুদ্রায় ট্রানজিট ফি পরিশোধ বাধ্যতামূলক করার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালি খুলে না দিলে মঙ্গলবারের মধ্যে ইরানে ‘কঠোর পরিণতি’ নেমে আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।