ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৯
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ যুবক গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ২১, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ
পঠিত: 4 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর সবুজবাগে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদসহ মো. কামরুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত ১২টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ থানার নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকার সামাদ রোডের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় কামরুল ইসলামকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, উদ্ধার হওয়া মদ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

সবুজবাগ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। রাজধানীতে মাদক নির্মূলে ডিএমপির বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।