ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৬
আজকের সর্বশেষ সবখবর

উ.কোরিয়ার সামরিক প্রধান বরখাস্ত; যুদ্ধের প্রস্তুতির আহ্বান কিমের

সত্যের কন্ঠ
আগস্ট ১০, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ
পঠিত: 627 বার
Link Copied!

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার শীর্ষ জেনারেলকে বরখাস্ত করে অস্ত্র উৎপাদন বৃদ্ধি এবং আরো সামরিক মহড়া পরিচালনাসহ ‘বড় ধরনের’ যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন।.খবর এএফপি’র।

কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’ পরিবেশিত খবরে বলা হয়, বুধবার সেন্ট্রাল মিলিটারি কমিশনের এক বৈঠকে এসব পদক্ষেপ গ্রহণ করা হয়। মাত্র কয়েকদিন আগে কিম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অস্ত্র কারখানা পরিদর্শন করেন।

এদিকে বিস্তারিত উল্লেখ না করে ‘কেসিএনএ’ জানায়, বৈঠকে কিম তার চিফ অব জেনারেল স্টাফ পাত সু ইলকে বরখাস্ত করে ভাইস মার্শাল রি ইয়ং গিলকে তার স্থলাভিষিক্ত করেন।

এ মাসের শেষের দিকে সিউল এবং ওয়াশিংটন বড় ধরনের যৌথ মহড়ার প্রস্তুতি নিতে থাকায় এ সামরিক বৈঠক করা হয়। উত্তর কোরিয়া তাদের যৌথ সামরিক মহড়াকে আগ্রাসনের মহড়া হিসেবে দেখছে এবং পিয়ংইয়ং বারবার সতর্ক করে বলেছে, এমনটা ঘটলে এর দাঁতভাঙ্গা জবাব দেওয়া হতে পারে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।