ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৯
আজকের সর্বশেষ সবখবর

সালমান এফ রহমান ও ২৭ আন্তর্জাতিক গেটওয়ের বিরুদ্ধে বিটিআরসি’র মামলা

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ
পঠিত: 94 বার
Link Copied!

টাকা আত্নসাতের অভিযোগে শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং ২৭টি ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরের বিরুদ্ধে মামলা করেছে বিটিআরসি।

গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে প্রতিষ্ঠানটির সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম গুলশান থানা এই মামলাটি দায়ের করেন।

যমুনা টেলিভিশনকে তৌফিকুল ইসলাম জানান, ৫৬৮ কোটি টাকা আত্নসাতের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৭৩, ৭৪ ও ৭৬ ধারা এবং পেনাল কোডের ৪২০ ও ৪০৬ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে বলে হয়, আইজিডব্লিউ অপারেটরস ফোরাম গঠনের পর প্রতিষ্ঠানগুলো লাইসেন্স এবং চুক্তির শর্ত ও বিশ্বাস ভঙ্গ করাসহ প্রতারণামূলকভাবে অর্থ আত্নসাতে জড়িত ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।