ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৭
আজকের সর্বশেষ সবখবর

“মে মাসের প্রথম ২০ দিনেই ২৬২ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে”

সত্যের কন্ঠ
মে ২১, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ
পঠিত: 68 বার
Link Copied!

 

চলতি মাসের প্রথম ২০ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১৩ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৯ কোটি ৭০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ২০ দশমিক ৯০ শতাংশ বেশি।

তিনি আরও জানান, আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা তাদের পরিবার-পরিজনের কাছে বেশি অর্থ পাঠাচ্ছেন, যার ফলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।

এর আগে গত এপ্রিল মাসে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, আর মার্চ মাসে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। এছাড়া ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত ডিসেম্বর ও নভেম্বর মাসেও যথাক্রমে ৩২২ কোটি ৬৭ লাখ এবং ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।