ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৮
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম আসামি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ২০, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
পঠিত: 13 বার
Link Copied!

বরিশালে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার অন্যতম আসামি মো. সাইদ (২২)কে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

সোমবার (২০ জুলাই) বিকেলে বরিশাল মহানগরের বন্দর থানার চরপত্তানিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গত ১০ জুলাই সন্ধ্যায় ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থীকে বাড়ির বাইরে থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে কোতয়ালী মডেল থানায় মামলা হয়। ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা সাইদকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।