ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৫
আজকের সর্বশেষ সবখবর

রমজানে দেশে এলপি গ্যাসের সংকট হবে না: বিইআরসি চেয়ারম্যান

সত্যের কন্ঠ
জানুয়ারি ১৫, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ
পঠিত: 68 বার
Link Copied!

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) আমদানি বাড়বে উল্লেখ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ আশা প্রকাশ করেছেন এতে সামনের রমজানে দেশে এলপি গ্যাসের সংকট থাকবে না।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘এলপিজি বাজার নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ’ বিষয়ক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

মূলত, দেশে এলপি গ্যাস দাম ও সরবরাহ উভয় ক্ষেত্রেই গত কয়েকদিন ধরেই চলছে নজিরবিহীন নৈরাজ্য। নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ টাকায়ও অনেক জায়গায় মিলছে না নিত্য প্রয়োজনীয় এ জ্বালানি পণ্য।

এ সময় চলমান সংকটের জন্য বিইআরসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করেন এলপি গ্যাস আমদানিকারকরা। তারা বলেন, আমদানি বাড়াতে চাইলেও যথাসময়ে সাড়া দেয়নি সরকার।

তবে এ দাবি নাকচ করে দেন বিইআরসি চেয়ারম্যান। কয়েকটি প্রতিষ্ঠানের উদাহরণ টেনে তিনি বলেন, ‘যারা বাড়তি আমদানি করেছে, তাদের বাধা দেয়া হয়নি। জানুয়ারিতে ১ লাখ ৫০ হাজার টন এলপিজি আসার কথা রয়েছে। আশা করি রমজানে সমস্যা হবে না।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।