ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০০
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে দাবানলে ৫৩ জনের মৃত্যু

সত্যের কন্ঠ
আগস্ট ১১, ২০২৩ ২:২০ অপরাহ্ণ
পঠিত: 410 বার
Link Copied!

যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক হাওয়াই শহরে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে।

মার্কিন রাজ্য হওয়ার পর এই দ্বীপপুঞ্জে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুলোর মধ্যে এটি ছিল অন্যতম। খবর এএফপি’র।

খবরে বলা হয়, হাওয়াইয়ের পশ্চিম উপকূলে দাবানল মঙ্গলবার ছড়িয়ে পড়ে এবং তা দ্রুততার সাথে সমুদ্র তীরবর্তী শহর লাহাইনাকে গ্রাস করে। এই উপকূলের কাছেই অবস্থান করা হারিকেনের প্রচ- বাতাসে দাবানলটি ভয়াবহ রূপ ধারণ করে।

সেখানে দাবানল এত দ্রুত ধেয়ে আসে যে এতে অনেকে বিভিন্ন রাস্তায় আটকে পড়ে বা পালানোর জন্য মরিয়া হয়ে সমুদ্রে ঝাঁপ দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।