ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০২
আজকের সর্বশেষ সবখবর

মালির ওপর নিষেধাজ্ঞা প্রশ্নে জাতিসংঘ প্রস্তাবে রাশিয়ার ভেটো

সত্যের কন্ঠ
আগস্ট ৩১, ২০২৩ ১১:০৮ পূর্বাহ্ণ
পঠিত: 298 বার
Link Copied!

সেনা শাসিত মালির ওপর নিষেধাজ্ঞা বিষয়ক জাতিসংঘ প্রস্তাবে রাশিয়া ভেটো দিয়েছে।

নিষেধাজ্ঞা সম্বলিত প্রস্তাবটির মেয়াদ একবছর বাড়ানোর উদ্যোগ নেয়ার এই চেষ্টার পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের ১৩ সদস্যই ভোট দেয়। রাশিয়া প্রস্তাবে ভেটো দেয়। চীন ভোটদানে বিরত থাকে।

এতে মালির ওপর আরোপিত নিষেধাজ্ঞা পর্যবেক্ষণে সেখানে অবস্থানরত জাতিসংঘ বিশেষজ্ঞ দলকে রাখার কথা বলা হয়েছে। এই বিশেষজ্ঞ দল অভিযোগ করেছে, মালির বাহিনী ও তাদের বিদেশী নিরাপত্তা অংশীদাররা জনগণের ওপর অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে।
এই বিদেশী নিরাপত্তা অংশীদার মূলত রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারকেই বুঝানো হয়েছে।

পশ্চিমা শক্তিসমূহ বলছে, এই অভিযোগের কারনে রাশিয়া প্রতিশোধ হিসেবে প্রস্তাবে ভেটো দিয়েছে।

রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, দীর্ঘ দিনের অশান্ত সাহেল  অঞ্চলের দেশটিতে শান্তি চুক্তির সমর্থনে ২০১৭ সালে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।