ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৪
আজকের সর্বশেষ সবখবর

মণিপুরে দুই নারীকে বিবস্ত্র করে হেনস্তা, ‘ক্ষমার অযোগ্য’ বললেন মোদি

সত্যের কন্ঠ
জুলাই ২০, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ
পঠিত: 483 বার
Link Copied!

মণিপুরে ঘটনাকে সভ্যসমাজের জন্য ‘কলঙ্কজনক’ উল্লেখ করে বৃহস্পতিবার ভারতের পার্লামেন্ট লোকসভার বর্ষাকালীণ অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমার হৃদয় আজ ক্রোধে, যন্ত্রণায় ভারাক্রান্ত।

মণিপুরের যে ঘটনাটি আমাদের সামনে এসেছে— যে কোনো সভ্য সমাজের জন্য তা লজ্জাকর, কলঙ্ক। মণিপুরের মেয়েদের সঙ্গে যা ঘটেছে, তা ক্ষমার অযোগ্য। অপরাধীদের বিচারের আওতায় আনতে আইন তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে।

রাজ্যে দুই আদিবাসী তরুণীকে বিবস্ত্র করে প্রকাশ্যে হাঁটতে বাধ্য করা এবং পরে তাদেরকে ধর্ষণের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি মণিপুরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, দুই মণিপুরি তরুণীকে বিবস্ত্র করে এক দল উত্তেজিত জনতা রাস্তা দিয়ে হাঁটিয়ে একটি মাঠের দিকে নিয়ে যাচ্ছে। পরে জানা গেছে, সেই মাঠে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিলেন ওই দুই নারী।

ভিডিওটি ধারণ করা হয়েছিল গত ৪ মে। তার আগের দিন ৩ মে রাজ্যের হিন্দু ধর্মাবলম্বী মেইতি ও খ্রিস্টান ধর্মাবলম্বী কুকি-চিন জনগোষ্ঠীর মধ্যে জাতিগত দাঙ্গায় উত্তপ্ত হয়ে উঠেছিল মণিপুর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।