ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২২
আজকের সর্বশেষ সবখবর

“ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থন ‘পাগলামির পর্যায়ে’ পৌঁছেছে: নেতানিয়াহু”

সত্যের কন্ঠ
মে ২৯, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
পঠিত: 29 বার
Link Copied!

ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির পর্যায়ের’ বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার পশ্চিম তীরে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি ভারতকে ‘বিশাল শক্তি’ হিসেবে উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে ‘অনন্য সম্পর্ক’ রয়েছে বলে মন্তব্য করেন।

নেতানিয়াহু বলেন, “বিশ্বের অনেক জায়গায় আমাদের বৈধতা নিয়ে সমস্যা আছে, কিন্তু ভারতে নেই।” তিনি আরও দাবি করেন, অন্য যেকোনো দেশের তুলনায় ভারত থেকেই তার সবচেয়ে বেশি অনুসারী রয়েছে।

ভারতে নিজের জনপ্রিয়তা নিয়ে নেতানিয়াহু এর আগেও একাধিকবার মন্তব্য করেছেন। সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারতে ইসরাইল অত্যন্ত জনপ্রিয়।

২০১৮ সালে স্ত্রী সারাকে সঙ্গে নিয়ে নয়াদিল্লি সফরের স্মৃতি স্মরণ করে তিনি সেই সফরকে ‘ভালোবাসার উৎসব’ হিসেবে বর্ণনা করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরাইল সফরের প্রসঙ্গও তিনি তুলে ধরে বলেন, সেখানে মোদিকে বিপুল ভালোবাসা দিয়ে বরণ করা হয়েছিল।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশে ইসরাইলের জনপ্রিয়তা কমতে থাকলেও নেতানিয়াহু ভারতের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে উপস্থাপন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।