ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৫
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিলে ভূমিধসে ১০ জনের মৃত্যু

সত্যের কন্ঠ
জানুয়ারি ১৪, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ
পঠিত: 106 বার
Link Copied!

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের মিনাস গেরেইস প্রদেশের ইপাতিংগা শহরে ভারী বৃষ্টির পর ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (১২ জানুয়ারি) এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে ইপাতিংগা শহরে এক ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়, যার ফলে ভূমিধসের সৃষ্টি হয়। শহরের মেয়রের কার্যালয় জানায়, এতে ৯ জনের মৃত্যু হয়েছে।

ফায়ারফাইটাররা ধ্বংস হওয়া একটি বাড়ির ধ্বংসাবশেষ থেকে আট বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে। শহরের বেথানিয়া এলাকায় আরেকটি ভূমিধস রাস্তার পাশের সবকিছু ধ্বংস করে দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।