ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৩
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের গ্রেফতারি পরোয়ানা বাতিল

সত্যের কন্ঠ
মার্চ ৭, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ
পঠিত: 141 বার
Link Copied!

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের গ্রেফতারি পরোয়ানা বাতিল করেছে দেশটির একটি আদালত। শুক্রবার (৭ মার্চ) এ আদেশ দেন সিউলের কেন্দ্রীয় জেলা আদালত। ফলে ইউন সুকের মুক্তিতে বাধা নেই। খবর রয়টার্সের।

গত জানুয়ারিতে তাকে গ্রেফতার করা হয়েছিলো। গত মাসে ইওলের গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদন করেন তার আইনজীবীরা। তাদের দাবি, কৌঁসুলিরা অভিযোগ গঠনে অনেক বেশি সময় নিচ্ছে। কাজেই তাকে আটকে রাখা বেআইনি।

অন্যদিকে সিউলের কেন্দ্রীয় জেলা আদালতের বিবৃতিতে বলা হয়েছে, সকল যুক্তি বিবেচনা, ইউনকে আটকে রাখার সময়সীমা পার হয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে তার আটকাদেশ বাতিল করা হয়েছে বলেও জানানো হয় ওই বিবৃতিতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।