ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২২
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আফ্রিকায় বসতিতে গ্যাস লিকেজ, নিহত ১৬

সত্যের কন্ঠ
জুলাই ৬, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ণ
পঠিত: 375 বার
Link Copied!

দক্ষিণ আফ্রিকায় বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস লিকেজের ঘটনায় অন্তত ১৬ জন নিহত। এ তথ্য জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা ।

নিহতদের মধ্যে নারী এবং শিশু রয়েছে। বুধবার (৬ জুলাই) জোহানেসবার্গের বোকসবার্গের একটি অনুমোদনহীন বসতিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এর সঙ্গে—  অবৈধ সোনার খনির সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি

অবৈধ খনি শ্রমিকরা বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস ব্যবহার করে থাকেন। এটি স্থানীয়ভাবে ঝামা ঝামাস নামে পরিচিত। পরিত্যাক্ত খনি থেকে মাটি চুরি করে এনে— এই গ্যাসের মাধ্যমে মাটি থেকে সোনার ছোট ছোট দানা খুঁজে বের করা হয়।

বিষাক্ত এই গ্যাসের একটি সিলিন্ডার বোকসবার্গের ঘনবসতিপূর্ণ অ্যাঙ্গেলো সান্টে শহরে পাওয়া যায়। যেখানে গ্যাস লিকের ঘটনা ঘটে— সেই স্থানের ১০০ মিটারের মধ্যে নিহতদের পাওয়া যায়।

আহত বা নিহতদের খুঁজে বের করতে রাতের বেলায়ও উদ্ধার অভিযান চলছিল। তাদের আশঙ্কা, ওই এলাকা থেকে আরও মৃতদেহ পাওয়া যেতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।