লাগাতার সপ্তম রাতের মতো লাইন অব কন্ট্রোলে গোলাগুলি হয়েছে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মাঝে। বুধবার (৩০ এপ্রিল) রাতে কুপওয়ারা, উরি এবং আখনুর সেক্টরের বিভিন্ন এলাকায় চলে এই পাল্টাপাল্টি গুলিবর্ষণ।
বৃহস্পতিবার (১ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সেনাবাহিনী। তবে এতে হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।
নয়াদিল্লির অভিযোগ, সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রথমে গুলি চালায় পাক সেনারা। জবাবে পাল্টা গুলি ছোঁড়ে ভারতীয় সেনারা।
এর আগে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় প্রতিবেশী দু’দেশের সম্পর্কে। এরপর থেকেই নিয়মিত প্রতিরাতে গোলাগুলি হচ্ছে দু’পক্ষের মধ্যে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
