ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৩
আজকের সর্বশেষ সবখবর

জেরুজালেমে বন্দুকধারীদের গুলিতে নিহত ৫

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
পঠিত: 189 বার
Link Copied!

পূর্ব জেরুজালেমে বন্দুকধারীদের গুলিতে পাঁচজন নিহত ও অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) শহরের উত্তরে রামত জংশনের একটি বাসস্টপে এ ঘটনা ঘটে। খবর বিবিসি ও আল জাজিরা।

ইসরায়েলি পুলিশ জানায়, সোমবার রামত জংশনে একটি বাস স্টপে দুইজন বন্দুকধারী হামলা চালায়। এ সময় একজন নিরাপত্তা কর্মকর্তা এবং একজন বেসামরিক ব্যক্তি পাল্টা গুলি চালিয়ে হামলাকারীদের প্রতিহত করে। এ সময় হামলাকারীদের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।

ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন পুরুষ, একজন ৫০ বছর বয়সী মহিলা এবং একই বয়সী এক পুরুষ রয়েছে। গুলিবিদ্ধ নয়জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পাঁচজন নিহত হওয়ার পর ইসরায়েলি বাহিনী অধিকৃত পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের মধ্যে সমস্ত চেকপয়েন্ট বন্ধ করে দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।