ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১২
আজকের সর্বশেষ সবখবর

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ

সত্যের কন্ঠ
ডিসেম্বর ২, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ
পঠিত: 221 বার
Link Copied!

**‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন**

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। তিনি জানান, আগামী রোববার এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি হবে।

এর আগে, ২০২০ সালের ১০ মার্চ বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিয়ে রায় দেন।

এদিকে, জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) উপলক্ষে ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আরেকটি রায় আপিল বিভাগ রোববার স্থগিত করেছেন। এর আগেই অন্তর্বর্তীকালীন সরকার ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।