প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ক্ষমতায় যে দলই থাকুক সবাই মিলে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে ল’ রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কমিটি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে মামলাজট নিরসনে সর্বাত্মক উদ্যোগ নিয়েছি। সারাদেশ সফর করে বিচারকদের মামলাজট নিরসনে ভূমিকা পালন ও দেশপ্রেম নিয়ে বিচারকাজ পরিচালনা করার নির্দেশ দিয়েছি।
এসময়, রাষ্ট্র ও বিচার বিভাগের ক্ষতি হয় এমন সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকার আহ্বান জানান প্রধান বিচারপতি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
