ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আরও ৩০ জন নিহত হয়েছেন।
বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩০ জন নিহত এবং আরও ৯৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন।
গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েল অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪৫ হাজার ৫০০ জন নিহত এবং অন্তত এক লাখ ৮ হাজার ১৮৯ জন আহত হয়েছেন।
এ ছাড়া হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি আগ্রাসনে প্রায় ২০ লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
উল্লেখ্য, ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
