ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৮
আজকের সর্বশেষ সবখবর

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর পদত্যাগের গুঞ্জন

সত্যের কন্ঠ
জানুয়ারি ৬, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ
পঠিত: 139 বার
Link Copied!

দেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিরোধীদের পাশাপাশি দলের মধ্য থেকেও উঠছে তার পদত্যাগের দাবি। এমন পরিস্থিতিতে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। সোমবারের মধ্যেই এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে। দেশটির সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে।

কানাডার সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইল‘র প্রতিবেদন অনুযায়ী, জাস্টিন ট্রুডো সোমবারের মধ্যে লিবারেল পার্টির নেতা হিসাবে পদত্যাগের কথা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। এই তথ্য গ্লোব অ্যান্ড মেইল তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে।

সূত্রগুলো বলেছে, ট্রুডো কখন তার পদত্যাগের পরিকল্পনা ঘোষণা করবেন, তা নিশ্চিত নয়। তবে আশা করা হচ্ছে, বুধবার অনুষ্ঠিতব্য জাতীয় ককাস বৈঠকের আগেই তিনি এ সিদ্ধান্তের কথা জানাবেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গ্লোব অ্যান্ড মেইলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রুডো অবিলম্বে পদত্যাগ করবেন নাকি নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন, তা এখনও নিশ্চিত নয়।

জানা গেছে, প্রধানমন্ত্রী ট্রুডো অর্থমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্কের সাথে আলোচনা করেছেন, যিনি অন্তর্বর্তীকালীন নেতা এবং প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিতে পারেন। একটি সূত্র এই তথ্য দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।