ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৩
আজকের সর্বশেষ সবখবর

এ মাসে ১.৩১ বিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ

সত্যের কন্ঠ
ডিসেম্বর ১৩, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ
পঠিত: 119 বার
Link Copied!

সব জল্পনার অবশান ঘটিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তির অনুমোদন পেয়েছে বাংলাদেশ। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং করোনা মহামারিতে বিপর্যস্ত হয় দেশের অর্থনীতি। সংকটে পড়েছে ব্যাংকিং খাতও। নাজুক এই অবস্থায় অর্থনীতিকে সবল করতে এই ঋণ বাংলাদেশের খুব দরকার।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, মঙ্গলবার ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থাটির নির্বাহী পর্ষদের বৈঠকে বাংলাদেশের জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, এই দ্বিতীয় কিস্তিতে ৬৮২ মিলিয়ন মার্কিন ডলার ঋণ পাবে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৭ হাজার ৪৯১ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)।

এর আগে, গত ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের প্রথম কিস্তির ৪৭৬ দশমিক ২৭ মিলিয়ন ডলার পায় বাংলাদেশ।

এদিকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ১ দশমিক ৩১ ডলার ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে এই ঋণ পাওয়া যাচ্ছে। যা ইতোমধ্যে অনুমোদন হয়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।