ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৩
আজকের সর্বশেষ সবখবর

ইরানের সঙ্গে চুক্তি আজই হতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সত্যের কন্ঠ
মে ২৫, ২০২৬ ১:২০ অপরাহ্ণ
পঠিত: 56 বার
Link Copied!

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি সমঝোতা চুক্তি ‘আজই’ হতে পারে। একই সঙ্গে তিনি বলেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে।

ভারত সফরকালে নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুবিও বলেন, “গত রাতে কিংবা আজ কোনো অগ্রগতির খবর আসতে পারে বলে আমরা ভেবেছিলাম। তবে এখনই বেশি কিছু বলা ঠিক হবে না।”

তিনি আরও বলেন, “হিজবুল্লাহ যদি ইসরাইলের দিকে হামলা চালায়, তাহলে জবাব দেওয়ার অধিকার তেল আবিবের অবশ্যই রয়েছে।”

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি করতে যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো করবে না। তিনি বলেন, চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে।

সূত্র: এএফপি, দ্য ডন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।