ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৩
আজকের সর্বশেষ সবখবর

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না: পেজেশকিয়ান

সত্যের কন্ঠ
মে ২৪, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ
পঠিত: 68 বার
Link Copied!

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং এ বিষয়ে বিশ্বকে আশ্বস্ত করতেও প্রস্তুত রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আয়াতুল্লাহ খামেনির শাহাদাতের আগেও আমরা ঘোষণা দিয়েছিলাম এবং এখনো পুনর্ব্যক্ত করছি যে আমরা বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত, আমরা পারমাণবিক অস্ত্র চাই না।

তিনি আরও বলেন, ইরান আঞ্চলিক অস্থিতিশীলতা চায় না। বরং ইসরায়েলি শাসনই অঞ্চলকে অস্থিতিশীল করতে চায়। তবে একই সঙ্গে তিনি বলেন, ইরানের আলোচকরা দেশের মর্যাদা ও সম্মান নিয়ে কোনো আপস করবেন না।

এর আগে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই ইরানের সঙ্গে চলমান আলোচনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।