ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৭
আজকের সর্বশেষ সবখবর

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮

সত্যের কন্ঠ
এপ্রিল ১৭, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ
পঠিত: 73 বার
Link Copied!

 

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সেকাদাউ অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে Reuters।

কর্তৃপক্ষের বরাতে জানা যায়, হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী, একজন পাইলট এবং একজন কো-পাইলট ছিলেন। স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে মেলাউই রিজেন্সি থেকে উড্ডয়ন করার পর সকাল ৮টা ৩৯ মিনিটে এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সেকাদাউ পুলিশের এক কর্মকর্তার বরাতে Jakarta Globe জানিয়েছে, দুর্ঘটনায় হেলিকপ্টারের সকল আরোহী নিহত হয়েছেন।

দুর্গম এলাকা ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।