ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫০
আজকের সর্বশেষ সবখবর

আইআরজিসির নৌপ্রধান তাংসিরিকে হত্যার দাবি ইসরায়েলের

সত্যের কন্ঠ
মার্চ ২৬, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ
পঠিত: 91 বার
Link Copied!

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে ইসরায়েলের সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’।

ইসরায়েলি এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক কেন্দ্র বন্দর আব্বাসে এক সুনির্দিষ্ট হামলার মাধ্যমে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তিনি হরমুজ প্রণালি বন্ধের জন্য দায়ী ছিলেন বলেও ওই কর্মকর্তা জানান।

তবে এ ঘটনার বিষয়ে এখনও ইরান বা ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।