ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মোহাম্মদপুর থানার তিনটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে ঢাকার সিএমএম আদালতে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আলী হায়দার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গতকাল বুধবার রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
