ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৪
আজকের সর্বশেষ সবখবর

“আফগানিস্তানকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জামসহ সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে রশিয়া”

সত্যের কন্ঠ
মে ২৯, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
পঠিত: 28 বার
Link Copied!

 

রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জামসহ সামরিক সহায়তা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। একটি নির্ভরযোগ্য সূত্র বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ রাশিয়াকে সামরিক সহায়তা প্রদানে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর আগে দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও সাম্প্রতিক সফরের সময় সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে অগ্রগতি হয়।

জানা গেছে, এই চুক্তির আওতায় আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের পাশাপাশি স্থল সামরিক সরঞ্জাম সরবরাহ এবং তালেবান সেনাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে এতে ড্রোনসহ আক্রমণাত্মক সরঞ্জাম রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

মস্কোতে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগু এবং তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর থেকে তালেবান সরকারের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তুলনামূলকভাবে উন্নত হয়েছে। ২০২২ সালে দুই দেশের মধ্যে প্রথমবারের মতো অর্থনৈতিক চুক্তিও স্বাক্ষরিত হয়, যার আওতায় আফগানিস্তানে তেল, গ্যাস ও গম সরবরাহ করে রাশিয়া।

সম্প্রতি মস্কো সফরের সময় মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ বলেন, রাশিয়া একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক শক্তি এবং দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত ও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখাকে আফগানিস্তানের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে তালেবান সরকার সামরিক সক্ষমতা বৃদ্ধির দিকে বেশি মনোযোগ দিচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।