ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২১
আজকের সর্বশেষ সবখবর

চীনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ৯০

সত্যের কন্ঠ
মে ২৩, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ
পঠিত: 47 বার
Link Copied!

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে।

স্থানীয় ও রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে টংঝৌ গ্রুপ পরিচালিত লিউশেনইউ কয়লা খনিতে এই বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

বিস্ফোরণের পরপরই শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে পাঠানো হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এখন পর্যন্ত ১০০ জনেরও বেশি আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। উদ্ধার অভিযান এখনও চলমান।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন এবং ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, খনির ভেতরে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার কারণেই এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর খনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আটক করা হয়েছে।

চীনের শানসি প্রদেশ দেশটির অন্যতম প্রধান কয়লা উৎপাদন অঞ্চল, যেখানে অতীতেও বারবার প্রাণঘাতী খনি দুর্ঘটনা ঘটেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।