ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ বলেছেন, ইরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেবে না; বরং পুরো অঞ্চলে চলমান যুদ্ধের স্থায়ী অবসান চায়।
শুক্রবার (১৭ এপ্রিল) Antalya Diplomacy Forum-এ অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, যে কোনো যুদ্ধবিরতিতে লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত সব সংঘাতপূর্ণ এলাকা অন্তর্ভুক্ত থাকতে হবে এবং এটিকে ইরানের জন্য ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করেন।
খতিবজাদেহ বলেন, “আমরা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি গ্রহণ করছি না। সংঘাতের এই চক্র এখানেই একবারে শেষ হওয়া উচিত।”
হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, ঐতিহাসিকভাবে এই গুরুত্বপূর্ণ নৌপথ সবসময় উন্মুক্ত ছিল এবং আন্তর্জাতিক চলাচলের জন্য এটি দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
