ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৩
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার দাগেস্তানে পেট্রোল পাম্পে আগুনে ৩৩ জনের প্রাণহানি

সত্যের কন্ঠ
আগস্ট ১৫, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ
পঠিত: 374 বার
Link Copied!

রাশিয়ার ককেশাস প্রজাতন্ত্রের দাগেস্তানে একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ৩ শিশুসহ কমপক্ষে ৩৩ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। মঙ্গলবার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

মন্ত্রণালয় টেলিগ্রাম বার্তায় জানায়, এ মর্মান্তিক ঘটনায় দুর্ভাগ্যবশত ৩৩ জনের প্রাণহানি ঘটেছে এবং ১০২ জন আহত হয়েছে।

দাগেস্তান বিষয়ক রাশিয়ান ফেডারেশনের তদন্ত কমিটি টেলিগ্রামে জানায়, মাখাচকালা শহরের একটি পেট্রোল পাম্পে আগুন ছড়িয়ে পড়ার পর বিস্ফোরণ ঘটে।

কমিটি জানায়, ‘গাড়ি মেরামতের কাজ চলাকালে সেখানে আগুন ছড়িয়ে পড়ার পর বিস্ফোরণ ঘটে। এতে এসব মানুষ হতাহত হয়।

কমিটি জানায়, এ ব্যাপারে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং অগ্নিকা-ের কারণ জানতে তদন্ত কাজ শুরু হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘তাস’ এবং ‘রিয়া নভোস্তি’ মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।