ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২১
আজকের সর্বশেষ সবখবর

‘ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগেই মুক্তি পাবে হামাসের হাতে জিম্মি ইডেন আলেকজান্ডার’

সত্যের কন্ঠ
মে ১২, ২০২৫ ২:০২ অপরাহ্ণ
পঠিত: 212 বার
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগেই মুক্তি পাবেন হামাসের হাতে জিম্মি মার্কিন-ইসরায়েলি নাগরিক ইডেন আলেকজান্ডার। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ইডেন আলেকজান্ডার ঘরে ফিরলে গাজায় যুদ্ধ বন্ধের পথ উন্মোচিত হবে।

অপরদিকে, মার্কিন-ইসরায়েলি দ্বৈত নাগরিক ২১ বছর বয়সী ইডেনের মুক্তির বিষয়টি ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে নিশ্চিত করেছেন হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। জানান, এর পরিবর্তে গাজায় পুনরায় ত্রাণ প্রবেশ ও যুদ্ধ বন্ধের আলোচনা হবে যুক্তরাষ্ট্রের সাথে। সেইসাথে কাতারে মার্কিন প্রতিনিধি দল ও হামাস সদস্যদের মধ্যে সরাসরি যুদ্ধ বন্ধের আলোচনা চলমান বলেও জানায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি।

আসছে মঙ্গলবার মধ্যপ্রাচ্যের কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার কথা আছে মার্কিন প্রেসিডেন্টের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।