ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৯
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যেতে স্বাক্ষর করলেন ট্রাম্প

সত্যের কন্ঠ
জানুয়ারি ২১, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ
পঠিত: 144 বার
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে যাওয়া উচিত। সোমবার (২০ জানুয়ারি) তিনি অভিযোগ করেন, সংস্থাটি করোনা মহামারি এবং অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় ব্যর্থ হয়েছে।

এই প্রেক্ষিতে ট্রাম্প ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

গতকাল ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর ট্রাম্প বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার মধ্যে ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বিচ্ছিন্ন হওয়ার আদেশও অন্তর্ভুক্ত।

নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর ট্রাম্প বলেন, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।” দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প আরও দাবি করেন, ডব্লিউএইচওতে যুক্তরাষ্ট্র এতদিন অন্য দেশের তুলনায় ‘অন্যায্য পরিমাণে’ অর্থ প্রদান করে আসছে।

এ বিষয়ে ডব্লিউএইচও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ট্রাম্পের এই নির্দেশনার ফলে, যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও থেকে বেরিয়ে যেতে ১২ মাস সময় পাবে। এই সময়ের মধ্যে দেশটি সংস্থাটিকে আর্থিক সহায়তা বন্ধ করতে পারবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম প্রধান অর্থায়নকারী দেশ, যা মোট তহবিলের ১৮ শতাংশ সরবরাহ করে। ২০২৪-২৫ সালের জন্য ডব্লিউএইচও’র সাম্প্রতিকতম দুই বছরের বাজেট ছিল ৬.৮ বিলিয়ন ডলার।

(সূত্র: রয়টার্স ও বিবিসি)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।