ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৭
আজকের সর্বশেষ সবখবর

তিব্বতে ভয়াবহ ভূমিকম্প: নিহত ১২৬, আহত ২০০

সত্যের কন্ঠ
জানুয়ারি ৮, ২০২৫ ১০:১৩ পূর্বাহ্ণ
পঠিত: 62 বার
Link Copied!

তিব্বতে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬ জনে। গুরুতর আহত হয়েছেন অন্তত ২০০ জন। সময়ের সাথে পাল্লা দিয়ে উদ্ধার অভিযান চলছে। বুধবার (৮ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, জীবিতদের সন্ধানে রাতভর বিরতিহীন অনুসন্ধান চালিয়েছে জরুরি বিভাগ। স্থানীয়রাও এই অনুসন্ধানে অংশ নিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার কার্যক্রমে সম্ভাব্য সব ধরণের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) তিব্বত ও আশপাশের এলাকায় সকালে ৭.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে সাড়ে ৩ হাজারেরও বেশি ভবন-স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়।

ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যেই ৪০টির বেশি আফটার শক অনুভূত হয়। এখনও বহু এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্ন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, চীনের জিজাং ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল, যা ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কম্পন নেপাল, ভারত, ভূটান ও বাংলাদেশেও অনুভূত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।