ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৬
আজকের সর্বশেষ সবখবর

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

সত্যের কন্ঠ
জানুয়ারি ৭, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ
পঠিত: 98 বার
Link Copied!

চীনের তিব্বতে এক শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫৩ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এই কম্পন প্রতিবেশী দেশ নেপাল ও ভারতেও অনুভূত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১।

চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এএফপি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)। উপকেন্দ্র ছিল তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর সিগাজের কাছাকাছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।