ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০১
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের প্রকোপে বিপর্যস্ত জনজীবন

সত্যের কন্ঠ
জানুয়ারি ৬, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ
পঠিত: 59 বার
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রায় ছয় কোটি মানুষ তুষারঝড়, তুষারসহ বৃষ্টি এবং নিম্ন তাপমাত্রার কবলে পড়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে সাতটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাশাপাশি উড়োজাহাজ চলাচলসহ বিভিন্ন পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। (খবর: বিবিসি)।

দুর্যোগে আক্রান্ত রাজ্যগুলো হলো কানসাস, মিসৌরি, কেনটাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, আরকানসাস এবং নিউ জার্সি।

তুষারঝড়ের কারণে ইতোমধ্যে কয়েক হাজার ফ্লাইট বাতিল হয়েছে এবং অন্যান্য যান চলাচল ব্যাহত হয়েছে। তীব্র তুষারপাত ও ঝোড়ো হাওয়ায় বন্ধ রয়েছে অনেক রাস্তাঘাট, যার ফলে জনজীবন বিপর্যস্ত। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে, আর্কটিক থেকে প্রবাহিত বাতাসের প্রভাবে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটি গত এক দশকের মধ্যে অন্যতম তীব্র ঠাণ্ডা এবং ভারি তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার পর্যন্ত এমন প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।