ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৩
আজকের সর্বশেষ সবখবর

লাস ভেগাসে ডোনাল্ড ট্রাম্পের হোটেলে সাইবার ট্রাক বিস্ফোরণ

সত্যের কন্ঠ
জানুয়ারি ২, ২০২৫ ১০:২২ পূর্বাহ্ণ
পঠিত: 201 বার
Link Copied!

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন হোটেলের লবিতে টেসলার একটি সাইবার ট্রাকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি এবং সিএনএন।

এ ঘটনায় কমপক্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও সাতজন। পুলিশ জানায়, বিস্ফোরণের পর ট্রাকটিতে আগুন ধরে যায়। এতে গাড়ির ভেতরে থাকা একজন নিহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এরইমধ্যে এফবিআই ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। গোয়েন্দা সংস্থাটি জানায়, নিউ অরলিন্সে গাড়ি হামলার সঙ্গে লাস ভেগাসের ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।