ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৩
আজকের সর্বশেষ সবখবর

শিয়া-সুন্নি অবস্থান কর্মসূচি ঘিরে রণক্ষেত্র পাকিস্তান

সত্যের কন্ঠ
জানুয়ারি ১, ২০২৫ ৯:৩৮ পূর্বাহ্ণ
পঠিত: 63 বার
Link Copied!

পাকিস্তানের করাচিতে শিয়া সম্প্রদায়ের মজলিস-ই-ওয়াহাদাতুল মুসলিমীন (এমডব্লিউএম) এবং আহলে সুন্নাত ওয়াল জামাত (এএসডব্লিউজে) এর অবস্থান কর্মসূচি ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) করাচির বিভিন্ন এলাকায় কর্মসূচি পালনকালে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে বলে সামা টিভির প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শিয়া সম্প্রদায়ের কর্মীরা করাচির শেরশাহ, মুরগি খানা, লাসবেলা, বালুচ কলোনি, কোরাঙ্গি ৫, ওরাঙ্গি এবং বার্নস রোডসহ ১০টিরও বেশি স্থানে বিক্ষোভ করছেন। অপরদিকে, সুন্নি সংগঠন এএসডব্লিউজে-ও শহরের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছে।

কুররাম শহরে শিয়া-সুন্নি দাঙ্গার প্রতিবাদে করাচিতে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। প্রধান সড়কগুলো অবরোধ করায় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়, যা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং টিয়ারশেল নিক্ষেপ পর্যন্ত গড়ায়। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। উল্লেখ্য, গত একমাস ধরে আফগানিস্তান সীমান্তবর্তী কুররাম অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।