ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৮
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীরে ট্রাক দুর্ঘটনায় ৫ ভারতীয় সেনা নিহত

সত্যের কন্ঠ
ডিসেম্বর ২৫, ২০২৪ ১:৪৩ অপরাহ্ণ
পঠিত: 60 বার
Link Copied!

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পিছলে ৩০০ ফুট গভীর খাদে পড়ে। এ ঘটনায় পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় ভারতীয় সেনাবাহিনীর ১৬ কর্পস জানিয়েছে, হোয়াইট নাইট কর্পসের সব সদস্য পুঞ্চ সেক্টরে অপারেশনাল দায়িত্ব পালনের সময় দুর্ঘটনায় নিহত পাঁচ সাহসী সেনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আহত সেনারা চিকিৎসা সেবা পাচ্ছেন। দ্রুত সাড়াদান দলের সদস্য এবং জম্মু-কাশ্মীর পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

ভারতীয় সেনাবাহিনী আরও জানিয়েছে, চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি পুঞ্চের মেনধারের বালনোই এলাকা দিয়ে যাচ্ছিল, যা পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত। ওই পথ দিয়ে চলার সময় ট্রাকটি হঠাৎ গভীর খাদে পড়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।