হোয়াটসআপে আপত্তিকর মন্তব্যের জেরে বরখাস্ত হয়েছেন ব্রিটিশ জুনিওর মিনিস্টার অ্যান্ড্রু গুয়েন। তিনি লিখেন, একজন পেনশনভোগী তাকে ভোট না দেয়ার কারণে আগামী নির্বাচনের আগেই মারা যাবেন।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কর্মরত অবস্থায় বর্ণবাদী মন্তব্যেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়া ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নারের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষী মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে।
ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী আচরণবিধির ব্যাপারে উচ্চমান বজায়ে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। এ ব্যাপারে তিনি কঠিন সিদ্ধান্ত নিতে কুণ্ঠাবোধ করেন না।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
