ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৮
আজকের সর্বশেষ সবখবর

হাইকোর্টের রায় বহাল: ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের পাঁচ মামলা বাতিল

সত্যের কন্ঠ
ডিসেম্বর ৮, ২০২৪ ৪:০৭ অপরাহ্ণ
পঠিত: 273 বার
Link Copied!

নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের পাঁচটি মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন।

এই রায়ের ফলে শ্রম আইনের পাঁচটি মামলার কার্যক্রম বাতিলের বিষয়ে হাইকোর্টের রায় অক্ষুণ্ণ থাকল বলে ড. ইউনূসের পক্ষের আইনজীবীরা জানিয়েছেন। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান, আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে, গত ২৪ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শ্রম আইনের পাঁচটি মামলা ও মানহানির একটি মামলার কার্যক্রম বাতিল করে রায় দিয়েছিলেন।

ড. ইউনূস গ্রামীণ টেলিকমিউনিকেশন্সের চেয়ারম্যান থাকাকালে ২০১৯ সালে কর্মীদের চাকরিচ্যুতির অভিযোগ তুলে প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন নিয়ে এসব মামলা করা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।