ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৮
আজকের সর্বশেষ সবখবর

স্বর্ণের দামে স্বস্তি: ভরিতে কমলো ২,১৫৮ টাকা

সত্যের কন্ঠ
এপ্রিল ৬, ২০২৬ ১:১৯ অপরাহ্ণ
পঠিত: 80 বার
Link Copied!

টানা চার দফা দাম বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী—

  • ২২ ক্যারেট: ২,৪৫,৮১৯ টাকা প্রতি ভরি
  • ২১ ক্যারেট: ২,৩৪,৬২১ টাকা প্রতি ভরি
  • ১৮ ক্যারেট: ২,০১,১৪৬ টাকা প্রতি ভরি
  • সনাতন পদ্ধতি: ১,৬৩,৮২১ টাকা প্রতি ভরি

এর আগে, ১ এপ্রিল বাজুস সর্বশেষ দাম সমন্বয় করে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করেছিল।

চলতি বছর এখন পর্যন্ত মোট ৫২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩০ দফা দাম বাড়ানো এবং ২২ দফা কমানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।