ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৭
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় গণকবরের সন্ধান, দাবি যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থার

সত্যের কন্ঠ
ডিসেম্বর ১৭, ২০২৪ ২:৩৭ অপরাহ্ণ
পঠিত: 110 বার
Link Copied!

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সিরিয়ান অ্যাডভোকেসি সংস্থার দাবি, দামেস্কের বাইরে একটি গণকবর রয়েছে যেখানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের হাতে নিহত কমপক্ষে এক লাখ মানুষের মরদেহ রয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দামেস্ক থেকে টেলিফোনে রয়টার্সের সঙ্গে কথা বলার সময় সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্সের প্রধান মোয়াজ মোস্তফা জানান, সিরিয়ার রাজধানী থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে আল-কুতায়ফাহ এলাকায় গণকবরটি অবস্থিত। এটি পাঁচটি গণকবরের একটি, যা দীর্ঘ কয়েক বছরের তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে।

মোস্তফার দাবি, এই পাঁচটি গণকবরের বাইরেও আরও অনেক গণকবর রয়েছে। এসব কবরে বাশারের শাসনামলে নির্যাতনের শিকার সিরিয়ার নাগরিকদের পাশাপাশি মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের মরদেহও থাকতে পারে। তবে তার এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

উল্লেখ্য, বিদ্রোহীদের হামলার মুখে গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।