ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৯
আজকের সর্বশেষ সবখবর

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারকে নিবিড় যোগাযোগ রাখতে হবে: বিজিএমইএ সভাপতি

সত্যের কন্ঠ
আগস্ট ২, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ
পঠিত: 203 বার
Link Copied!

প্রতিদ্বন্দ্বী দেশ ভারত-চীনের তুলনায় আমাদের শুল্কহার কম থাকা সন্তোষজনক। তবে প্রতিদ্বন্দ্বী দেশগুলো লবিং অব্যাহত রাখবে। ফলে শুল্ক ইস্যুতে মার্কিন সরকারের সাথে সরকারকে নিবিড় যোগাযোগ রাখতে হবে— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।

শনিবার (২ আগস্ট) বনানীতে সংগঠনটির আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নতুন শুল্কহার অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে সাড়ে ৩৬ শতাংশ শুল্ক দিতে হবে। তবে রফতানিকৃত পণ্যে যুক্তরাষ্ট্রের তুলা বেশি ব্যবহার হলে আরও শুল্ক ছাড় পাওয়া যাবে। অর্থাৎ পণ্যে বিশ শতাংশ ইউএস কটন ব্যাবহার হলে, সেই বিশ শতাংশের ওপরে আরও শুল্ক ছাড় পাওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।