ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪৪
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধ বন্ধে কোনো আলোচনা হয়নি, চোরাবালিতে আটকে গেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: ইরানের স্পিকার

সত্যের কন্ঠ
মার্চ ২৪, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ণ
পঠিত: 22 বার
Link Copied!

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনাই হয়নি বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ।

সোমবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) -এ দেয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।

তার অভিযোগ— আন্তর্জাতিক তেলের বাজারকে প্রভাবিত করতে ভুয়া খবর ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পোস্টে ইরানি স্পিকার লেখেন, ইরান যুদ্ধ শুরু করে এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চোরাবালিতে আটকে পড়েছে। তা থেকে উত্তরণের পথ খুঁজছে তারা।

এসময় আগ্রাসনকারীদের শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত লড়াই চলবে বলেও হুঁশিয়ারি দেন কালিবাফ। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সরকারের সব কর্মকর্তা, সর্বোচ্চ নেতা ও জনগণের পাশে থাকবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।