ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৬
আজকের সর্বশেষ সবখবর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২০ ফেব্রুয়ারি

সত্যের কন্ঠ
জানুয়ারি ২৩, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ
পঠিত: 130 বার
Link Copied!

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের একজন বিচারপতি অনুপস্থিত থাকায় আদালত শুনানির দিন পরিবর্তন করেন।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারকে মৃত্যুদণ্ড দেন।

উক্ত রায়ের বিরুদ্ধে আপিল করে আজহার নিজেকে নির্দোষ দাবি করেন এবং তাকে খালাস দেওয়ার জন্য আপিল বিভাগে আবেদন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।