ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৪
আজকের সর্বশেষ সবখবর

মালিতে নৌকা ও সেনাঘাঁটিতে জঙ্গি হামলা, নিহত ৬৪

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ৮, ২০২৩ ১১:৪১ পূর্বাহ্ণ
পঠিত: 403 বার
Link Copied!

মালিতে যাত্রীবাহী নৌকা ও সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় ৬৪ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন সেনা সদস্য ও ৪৯ জন বেসামরিক নাগরিক।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা উত্তর-পূর্ব মালির একটি নদীতে নৌকায় হামলা চালিয়ে অন্তত ৪৯ বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে দেশটির অন্তর্বর্তী সরকার বলেছে। পাশাপাশি একটি সেনা ক্যাম্পে হামলা চালিয়ে ১৫ জন সৈন্যকে হত্যা করেছে।

হামলার সময় প্রায় ৫০ জন জঙ্গিও মারা গেছে বলে জানা গেছে। এ ঘটনায় দেশটির সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে।

এর আগে, গত ২০ আগস্ট দেশটির বান্দিয়াগারা শহরের কাছে ইয়ারু এলাকায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২১ জন বেসামরিক নাগরিক নিহত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।