মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, ফলে বেশি দামে জ্বালানি তেল কিনতে বাধ্য হচ্ছে সরকার। বিকল্প বাজার থেকে জ্বালানি সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (১ এপ্রিল) সকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে চেয়ারম্যান ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
এ সময় অর্থমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকারসূত্রে পেয়েই সরকার দায়িত্ব নিয়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের চাপ যুক্ত হয়েছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগভিত্তিক অর্থনীতির দিকে এগোতে চায় সরকার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।