ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৮
আজকের সর্বশেষ সবখবর

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৮ বাংলাদেশি গ্রেফতার

সত্যের কন্ঠ
ডিসেম্বর ২৫, ২০২৪ ১:৫৭ অপরাহ্ণ
পঠিত: 64 বার
Link Copied!

ভারতের দিল্লি ও মেঘালয় রাজ্যে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১৮ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) এবং মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ দুটি দিনে এদের গ্রেফতার করা হয় বলে ত্রিপুরার অনলাইন সংবাদমাধ্যম জাগরণ খবর জানিয়েছে।

জানা গেছে, মঙ্গলবার দিল্লিতে একটি হত্যাকাণ্ডের তদন্তে গিয়ে পুলিশের নজরে আসে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিরা। অভিযানের মাধ্যমে ১১ জনকে গ্রেফতার করা হয়, যার মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে।

ত্রিপুরার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, একই দিনে মেঘালয় রাজ্যের পূর্ব খাসিয়া জেলার বাংলাদেশ-ভারত সীমান্তে অভিযান চালিয়ে বিএসএফ সদস্যরা ৩ জন বাংলাদেশি নাগরিক এবং ২ জন ভারতীয় দালালকে আটক করে।

এর আগে, সোমবার মেঘালয়ের পূর্ব খাসিয়া জেলার সীমান্ত এলাকা থেকে বিএসএফ আরও ১০ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১০ লাখ টাকার চিনি এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।