ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৩
আজকের সর্বশেষ সবখবর

ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা নয়: ট্রাম্প

সত্যের কন্ঠ
আগস্ট ৮, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ
পঠিত: 191 বার
Link Copied!

ভারতের সঙ্গে চলমান শুল্ক বিরোধ মীমাংসিত না হওয়া পর্যন্ত কোনো ধরনের বাণিজ্য আলোচনা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তার প্রশাসন ভারতীয় পণ্যের ওপর দ্বিগুণ শুল্ক আরোপ করেছে, যা দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও বাড়িয়েছে।

ওভাল অফিসে এএনআই-এর এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “না, এটি (বাণিজ্য আলোচনা) হবে না যতক্ষণ না বিষয়টি মীমাংসিত হয়।”
এর আগে এক নির্বাহী আদেশ জারি করে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে হোয়াইট হাউস। এতে ভারতের ওপর মোট শুল্ক দাঁড়ায় ৫০ শতাংশে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে কেন্দ্র করে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের মতে, রাশিয়া থেকে সরাসরি বা মধ্যস্থ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমদানিকৃত জ্বালানি পণ্য যুক্তরাষ্ট্রের জন্য “অস্বাভাবিক ও চরম ঝুঁকি” তৈরি করছে, যা জরুরি অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণকে ন্যায্যতা দেয়।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পাল্টা সাফ জানিয়ে দিয়েছেন, কৃষক, জেলে ও দুগ্ধখাতের স্বার্থে কোনো আপস হবে না। তিনি বলেন, “আমাদের কাছে কৃষকদের স্বার্থই আগে। এর জন্য যদি মূল্য চুকাতেও হয়, আমরা প্রস্তুত। ভারত প্রস্তুত।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।