ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৭
আজকের সর্বশেষ সবখবর

ভারতের অস্ত্র কারখানায় বড় বিস্ফোরণ, নিহত ৮

সত্যের কন্ঠ
জানুয়ারি ২৪, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ
পঠিত: 55 বার
Link Copied!

ভারতের নাগপুরের কাছাকাছি একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে ৮ জন প্রাণ হারিয়েছেন এবং ৭ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে প্রায় সাড়ে ১০টার দিকে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জওহর নগর এলাকায় অবস্থিত ওই কারখানার এলটিপি বিভাগে এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছান দমকলকর্মী ও চিকিৎসাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।

জানা গেছে, বিস্ফোরণের কারণে ছাদ ধসে পড়ে এবং কারখানার এলটিপি বিভাগে থাকা অন্তত ১৫ জন শ্রমিক আটকা পড়েন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এর আওয়াজ প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে শোনা গেছে। দূর থেকে ধারণ করা ভিডিওতে কারখানা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।